বাঙালির চার ট্র্যাজিক নায়ক: পাঠ-পরিক্রমা ॥ জান্নাতুল যূথী
একটি জাতির সংগ্রাম-সংঘর্ষ ও বিপ্লবগাথা রক্ষিত হয় ইতিহাসের পাতায়। আর সাহিত্যে স্থান করে নেয় সমাজ-মানুষ-প্রকৃতি ও জীবনের নানাবিধ ঘটনার চালচিত্র। সমাজ সত্য থেকে যা ঐতিহাসিক সত্যে রূপ নেয়, তা-ই আবার সাহিত্যিক পরিমণ্ডলে নতুন করে সৃজিত হয়। সেই সৃজনকলার অংশী হয় সাহিত্যিক-রাজনীতিবিদের মতো বোদ্ধামহলও। তাদের জীবনের গতিবিধি-কর্মপন্থা-বিপ্লব-দ্রোহ-সংগ্রাম-সংঘর্ষ হয়ে ওঠে সাধরণের অনুপ্রেরণার অংশ। গবেষক-প্রাবন্ধিক রকিবুল হাসানের ‘বাঙালির […]
